সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত
বাংলাপ্রেস ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাফসির আলম শাওন (২২) নামে আরও এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে উপজেলার বাড়বকুণ্ডের অলিনগরে সাদ্দাম নামের এক ব্যক্তির অফিসের সামনে এ ঘটনা ঘটে।
শনিবার (১৭ অক্টোবর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক।
নিহত তারেক হোসেন বাপ্পি সীতাকুণ্ডের মধ্যম মাহদাবাদ এলাকার কুরবান আলীর বাড়ির বাসিন্দা। তার বাবার নাম মৃত আলী আহমদ এবং মায়ের নাম জমিলা খাতুন। আহত তাফসির আলম শাওন বাড়বকুণ্ডের অলিনগর এলাকার বাসিন্দা ইউসুফের ছেলে।
স্বজনদের বরাতে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক জানান, এলাকার কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালালে তারেক ও তাফসির গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তারেক হোসেন বাপ্পিকে মৃত ঘোষণা করেন।
এসআই নুরুল আলম আশেক আরও জানান, গুলিবিদ্ধ তাফসির আলম শাওনকে চমেক হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি