২১ মে ২০২৬

ক্লাসরুম ও পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হবে: শিক্ষামন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৯:১৬ এএম
ক্লাসরুম ও পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হবে: শিক্ষামন্ত্রী

 

বাংলাপ্রেস ডেস্ক: শ্রেণিকক্ষ ও পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগারি শিক্ষা বোর্ডের রাজশাহী অঞ্চলের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, এখন ঘরে বসে পুরো পৃথিবী দেখা গেলে পরীক্ষাকেন্দ্রও দেখা সম্ভব। আমি ক্লাসগুলো দেখব শিক্ষকরা কী করেন, ছাত্ররা কী করে। কারণ আমাদের মনিটর করতেই হবে, এর কোনো বিকল্প নেই।


শিক্ষামন্ত্রী বলেন, ইলেকট্রিনিক ডিভাইস বা অন্য কিছু, এগুলোর জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে। এবার বেশি কিছু করার দরকার নেই, আমরা ক্লোজ সার্কিট ক্যামেরার কথা বলেছি। এটা কিন্তু শুধু পরীক্ষার জন্য নয়। এই ব্যাপারে ভুল বোঝা যাবে না। আজকে পলিটেকনিকে শিক্ষার্থীরা অভিযোগ করল, ঠিকমতো ক্লাস হয় না। আবার শিক্ষকরা অভিযোগ করলেন, ছাত্ররা ঠিকমতো ক্লাসে আসে না। ক্লোজ সার্কিট ক্যামেরা লাগাবেন, রেকর্ডিং থাকবে হাতে।

তিনি বলেন, তাহলে আমরা ঢাকায় বসে বা রাজশাহী বসে বোর্ড ক্লাসগুলো দেখতে পারব ক্লাসরুমে ক্লাস হচ্ছে কি না। শিক্ষক ঠিকমতো আসেন কি না, ছাত্র ঠিকমতো মনোযোগ দেয় কি না— এগুলোকে আমরা বিবেচনায় আনব। সেই সঙ্গে পরীক্ষার হলে সিসি ক্যামেরা থাকবে।

তিনি আরও বলেন, এবার প্রধানমন্ত্রী বলেছেন, বাজেটে শিক্ষা খাতে পাঁচ পার্সেন্ট দেবেন। পাঁচ পার্সেন্ট অনেক। এই গত বাজেটেই দেখলাম টাকা ফেরত যাচ্ছে, কাজে লাগাতে পারছে না। আমি এসে পাঁচ পার্সেন্ট, প্রায় ডাবল হয়ে যাবে বাজেট। আমরা পর্যায়ক্রমে শিক্ষা খাতের বাজেট বৃদ্ধি করতে চাই।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি