৩ এপ্রিল ২০২৬

কমলো সোনার দাম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১১:৩১ পিএম
কমলো সোনার দাম

বাংলাপ্রেস ডেস্ক: দেশের বাজারে সোনার দাম আবারও কমানো হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভরিতে ৭,৬৯৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬,৯২৭ টাকায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমার ফলে নতুন দাম কার্যকর করা হয়েছে। নতুন মূল্য বৃহস্পতিবার বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে প্রযোজ্য হবে।

নতুন দামের ভিত্তিতে বাজারে প্রতি ভরিতে সোনার দাম: ২২ ক্যারেট: ২ লাখ ৫৪,৬২৫ টাকা,২১ ক্যারেট: ২ লাখ ৪৬,৯২৭ টাকা,১৮ ক্যারেট: ২ লাখ ২,০২০ টাকা,সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৪,৫২১ টাকা।

এর আগে, সকালেই বাজুস দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল। তখন ভরিতে ৭,৬৪০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫৪,৬২৫ টাকায়।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম ৪৫ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ২৬ দফায় এবং কমানো হয়েছে ১৯ দফায়।

উল্লেখ্য, ২০২৫ সালে দেশে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল যার মধ্যে ৬৪ বার দাম বৃদ্ধি ও ২৯ বার দাম কমানো হয়েছিল।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি