২০ জুলাই ২০২৬

কোথায় আছেন মোজতবা খামেনি?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১২:৩৮ পিএম
কোথায় আছেন মোজতবা খামেনি?

মোজতবা খামেনি। ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:  ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে ইরানে অবস্থান করছেন না বলে দাবি করেছে সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল-হাদাস। একটি ইসরাইলি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরাইলি বিমান হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত তিনি জনসমক্ষে আসেননি এবং কেবল লিখিত বিবৃতির মাধ্যমেই নিজের বার্তা দিয়ে আসছেন।

ইসরাইলি নিরাপত্তা সূত্রটি আল-হাদাসকে জানিয়েছে, নতুন সর্বোচ্চ নেতার নামে যেসব বার্তা বা বিবৃতি প্রকাশিত হচ্ছে, সেগুলো আসলে তার নিজের লেখা নয়। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) নতুন প্রধান আহমাদ ওয়াহিদি এবং বাহিনীর অন্য শীর্ষ কর্মকর্তারা মোজতাবা খামেনির নামে এসব বার্তা লিখে দিচ্ছেন।

সূত্রটি আরও উল্লেখ করেছে যে ইরানের অভ্যন্তরে বর্তমানে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও বিভাজন চলছে, যা খোদ ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে।

এদিকে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে সূত্রটি জানিয়েছে, তেহরান যদি ইসরাইলে কোনো ধরনের হামলাও চালায়, তাও ওয়াশিংটন চায় না যে ইসরাইল পাল্টা হামলায় অংশ নিক। অর্থাৎ, ইরানের ওপর কোনো ধরনের সামরিক পদক্ষেপে ইসরাইলের সরাসরি অংশগ্রহণ এড়াতে চাইছে যুক্তরাষ্ট্র। সূত্র: টাইমস অব ইসরাইল।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি