কপাল পুড়ল পাঁচ ব্যবসায়ীর, ঈদের আগে বড় ক্ষতি
মতলব দক্ষিণে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
চাঁদপুর প্রতিনিধি: ঈদের আগে কপাল পুড়ল চাঁদপুরের মতলব দক্ষিণের পাঁচ ব্যবসায়ীর। ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (১১ মার্চ) বেলা দুইটার দিকে উপজেলার উপাদি ইউনিয়নের নওগাঁও পশ্চিম বাজারে এ দুর্ঘটনা ঘটে।
এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এলাকাবাসী জানান, এদিন প্রায় দুইটার দিকে দুলাল গাজীর চায়ের দোকান থেকে আগুন ও ধোঁয়া বের হতে থাকে। আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এলাকার লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ারসার্ভিসে খবর দিলে তারা এসে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরমধ্যে কনফেকশনারি, চায়ের দোকান ও অফিসঘরসহ ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
দোকান মালিক সেলিম মিয়াজী, দুলাল গাজী, মোস্তফা মিয়া, মো. মিজান বলেন, আমরা ক্ষুদ্র ব্যবসায়ী। আমরা নি:স্ব হয়ে গেছি। আমাদের পাঁচটি দোকান ও মালামাল পুড়ে গেছে। বউ-বাচ্চা নিয়ে বাচার কোনো উপায় নাই।
মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসার মো. মেহেদী হাসান তুহিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ৫টি দোকান পুড়ে গেছে।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আটোয়ারীতে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল
রুহিয়া উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!
সঙ্গীত একাডেমি