১২ সেপ্টেম্বর ২০২৬

ক‌রোনা : রংপু‌রে নতুন আক্রান্ত ৯

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ক‌রোনা : রংপু‌রে নতুন আক্রান্ত ৯

এম. এ. শাহীন, রংপুর থে‌কে : রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ৯ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। আক্রান্তরা হলেন, রংপুর সদর উপজেলা চেয়ারম্যান, সদ্যপুরস্করনী ইউনিয়নের এক যুবতী (২০), নগরীর জুম্মাপাড়া এলাকার এক নারী (৩১), জামতলা মসজিদ এলাকার এক যুবতী (২০), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আনসার ক্যাম্পের এক সদস্য (৫৮), গঙ্গাচড়া উপজেলার এক পুরুষ (৫৩), পীরগাছা উপজেলার এক যুবক (২০)।

এনিয়ে রংপুর জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২২৩ জনে। এছাড়া কুড়িগ্রাম পুলিশ লাইন্সের দুই নারী পুলিশ সদস্য নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে এ ৯ জন আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন রমেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু। এদিকে কারমাইকেল কলেজের ব্যবস্থাপনা বিভাগের ছাত্রী মেহেরুন মিনু করোনা আক্রান্ত হয়ে আজ সোমবার মারা গেছেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

Jalalabad Summer Bash


Jalalabad Summer Bash

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি