২৯ এপ্রিল ২০২৬

ক্রেতা সেজে অভিযান, ৬৮ রাউন্ড গুলিসহ পাঁচজনকে আটক করল র‌্যাব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৪:১১ এএম
ক্রেতা সেজে অভিযান, ৬৮ রাউন্ড গুলিসহ পাঁচজনকে আটক করল র‌্যাব

আটকরা। ছবি: সংগৃহীত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :   ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ক্রেতা সেজে পরিকল্পিতভাবে অভিযান চালিয়ে ৬৮ রাউন্ড গুলিসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার দক্ষিণ পারগেন্ডারিয়া এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানায় র‌্যাব। 

আটকরা হলেন- মো. আলমগীর হোসেন ওরফে সালাউদ্দিন (৫০), মো. সজিব (২৭), আশা আক্তার ঝর্ণা (২০), মো. অপু বেপারী ওরফে কুরবান (২৪) এবং মো. খোকন (৫৬)। তাদের মধ্যে চারজন দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকার বাসিন্দা এবং অপরজন মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও এলাকার বাসিন্দা। অভিযানকালে তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আনোয়ার হোসেন জানান, জব্দ করা গুলি পিস্তল ও রিভলবারের। এগুলো বিক্রির উদ্দেশে আনা হয়েছিল। আটকরা ভারতসহ বিভিন্ন স্থান থেকে গুলি সংগ্রহ করে খুচরা বাজারে বিক্রি করতেন।

তিনি আরও জানান, র‌্যাব সদস্যরা ক্রেতা সেজে তাদের সঙ্গে যোগাযোগ করেন। ৫ রাউন্ড গুলির জন্য ১২ হাজার টাকায় দরদাম চূড়ান্ত হয়। পরে পরিকল্পিত অভিযানে দলটির পাঁচজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি