২০ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলীতে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পিএম
কর্ণফুলীতে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

বাংলাপ্রেস ডেস্ক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাজিদ শাহরিয়ার সানম (২৪) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার সীতার পাহাড় এলাকার পাথরঘাটা নামক স্থানে এ ঘটনা ঘটে।

সাজিদ শাহরিয়ার সানম নরসিংদী জেলার রায়পুরা থানার মামুদপুর এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত এএসপি মো. নাছির উদ্দিনের ছেলে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা ও নরসিংদী থেকে ১২ জনের একটি পর্যটক দল কাপ্তাইয়ের সীতার পাহাড় এলাকায় বেড়াতে আসে। দুপুরে বেড়ানো শেষে দলটির কয়েকজন কর্ণফুলী নদীর পাথরঘাটা এলাকায় গোসল করতে নামেন।

এ সময় সাজিদ পানিতে নামার পর নিখোঁজ হন। কাপ্তাই সীতাঘাট মন্দিরের অধ্যক্ষ জ্যোতির্ময়ানন্দ মহারাজ ও ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের সদস্য সরোয়ার হোসেন ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাদাত হোসেন জানান, দুপুর দেড়টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে অভিযান শুরু করে। কর্ণফুলী নদীতে স্রোত বেশি থাকায় উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হয়। পরে রাঙামাটি থেকে একটি ডুবুরি দল এবং কাপ্তাই নৌবাহিনীর ঘাঁটি শহীদ মোয়াজ্জেমের ডুবুরি দলও অভিযানে যোগ দেয়। কাপ্তাই থানা পুলিশ উদ্ধারকাজে সহযোগিতা করে। বিকেলে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ৪০ ফুট দূরে নদীতে সাজিদের মরদেহ পাওয়া যায়। এরপর মরদেহটি কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম ও কাপ্তাই থানার ওসি শেখ মো. মাহমুদুল হাসান রুবেল। এ সময় কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মাহমুদুল হাসান রুবেল জানান, এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি