করোনা উপসর্গ নিয়ে সাংবাদিক হুমায়ুন কবির খোকন মারা গেছেন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: করোনা উপসর্গ নিয়ে সাংবাদিক হুমায়ুন কবির খোকন মারা গেছেন। মঙ্গলবার রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
দৈনিক সময়ের আলো পত্রিকার সিটি এডিটর ও চিফ রিপোর্টার হুমায়ুন কবির খোকন রাত ১০টার কিছুক্ষণ পর মারা যান বলে রিজেন্ট হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে। তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা, সে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি৷ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
হুমায়ুন কবির খোকন শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর রিজেন্ট হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থার অবনতি হওয়ার পর তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল।
হুমায়ুন কবির খোকন সময়ের আলোতে যোগদানের আগে আমাদের সময়, মানবজমিনসহ বিভিন্ন পত্রিকায় সুনামের সঙ্গে কাজ করেছেন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি