৩ এপ্রিল ২০২৬

করোনায় আবারও মৃত্যুশূন্য বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
করোনায় আবারও মৃত্যুশূন্য বাংলাদেশ
বাংলাপ্রেস ডেস্ক: দেশে গত একদিনে করোনাভাইরাসে কেউ মারা যায়নি। ফলে করোনায় মৃতের সংখ্যা অপরিবর্তিত। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৬২ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৭৮ হাজার ৫৫০ জন। এ নিয়ে গতকালের হিসেব অনুযায়ী মোট মৃত্যুর সংখ্যা ২৮ হাজার ১৬ জন। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৮৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৩ হাজার ৪৯১ জন। গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৭২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২১ হাজার ৪৯৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২২ শতাংশ। এর আগে বুধবার (৮ ডিসেম্বর) দেশে করোনা আক্রান্ত হয়ে ৬ জন মারা গেছেন। এ ছাড়া এদিন করোনা শনাক্ত হয়েছিল ২৭৭ জনের দেহে। উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি