করোনায় আক্রান্ত দুদক পরিচালকের মৃত্যু

বাংলাপ্রেস ডেস্ক: নভেল করোনাভাইরাস (কভিড-১৯)-এ আক্রান্ত হয়ে দুদকের এক পরিচালকের মৃত্যু হয়েছে। তিনি রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত দুদক কর্মকর্তার স্ত্রী-সন্তান আইসোলেশনে রয়েছে।
এর আগে রোববার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান আরো একজন। তার বয়স ৫৫ বছর ও বাড়ি নারায়ণগঞ্জে। রোববার পর্যন্ত আইইডিসিআর এর হিসেব অনুযায়ী সারাদেশে মৃতের সংখ্যা ৯। আর আক্রান্তের সংখ্যা হলো ৮৮ জন।
আইইডিসিআর জানায়, দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে একদিনে সর্বোচ্চ ১৮ জনের। এদের মধ্যে পুরুষ ১৫ জন ও নারী ৩ জন। আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ৯ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে বলেও জানায় আইইডিসিআর। দেশে বর্তমানে ৮৪ জন আইসোলেশনে আছেন।
আর রোববার পর্যন্ত আক্রান্তদের মধ্যে ৫৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। কোয়ারেন্টাইনে আছে ১১২০ জন আর আইসোলেশনে রয়েছে ১০ জন।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি