৩ এপ্রিল ২০২৬

করোনায় মারা গেলেন ইমপালস হাসপাতালের চিকিৎসক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনায় মারা গেলেন ইমপালস হাসপাতালের চিকিৎসক

বাংলাপ্রেস ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন আরও একজন চিকিৎসক। রাজধানীর ইমপালস হাসপাতালের অ্যানেস্থেসিয়া বিভাগের কনসালটেন্ট অধ্যাপক ডা. জলিলুর রহমান কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন।

আজ মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে ওই হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাসপাতালের কর্মকর্তা খাদিজা ঝুমা বলেন, ‘অধ্যাপক জলিলুর রহমান করোনায় আক্রান্ত ছিলেন। তিনি গত ১০ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থা খারাপ হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়, কিন্তু আজ তিনি চলে গেলেন।’

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গণমাধ্যমকে বলেন, তিনি গত তিন দিন ধরে ভেন্টিলেশনে ছিলেন। আজ চলে গেলেন।

ডা. রাহাত জানান, করোনায় আক্রান্ত হয়ে আজ পর্যন্ত ২৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত সারাদেশে ১ হাজার ১০৮ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি