করোনায় মারা গেলেন পপুলার গ্রুপের চেয়ারম্যান
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

বাংলাপ্রেস ডেস্ক : করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন পপুলার গ্রুপের চেয়ারম্যান তাহেরা আক্তার। আজ বিকেল ৫টা ৪৫ মিনিটের সময়ে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
তাহেরা আক্তারের মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেন তার ভাতিজা ইয়াসির আহমেদ। তিনি জানান, করোনা আক্রান্ত হয়ে পপুলার হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন তাহেরা। পরে হার্ট অ্যাটাক হলে তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি