১৭ মে ২০২৬

করোনায় মোট মৃত্যু ছাড়াল ৫৭ লাখ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
করোনায় মোট মৃত্যু ছাড়াল ৫৭ লাখ
বাংলাপ্রেস ডেস্ক: বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গেল ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ হাজার ১৬৮ জন। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় ৪ হাজার। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ লাখ ৪ হাজার ১৫৫ জনে। একই সময়ে ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৮ লাখ ৬২ হাজার ৬৪৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৯ লাখ। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ কোটি ১৭ লাখ ৯৫ হাজার ৭৮৬ জনে। বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে এসব তথ্য পাওয়া যায়। গেল ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১৬ হাজার ৮৯৬ জন এবং মারা গেছেন ৩৮১ জন। মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৯৫ লাখ ৫৭ হাজার ৬২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১ লাখ ৩১ হাজার ৩১২ জন। প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৪ হাজার ৬৯৩ জন এবং মারা গেছেন ২ হাজার ৭৮০ জন। এই দেশটিতে এখন পর্যন্ত ৭ কোটি ৬৫ লাখ ১৬ হাজার ২০২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৯ লাখ ১৩ হাজার ৯২৪ জন মারা গেছেন। প্রতিবেশী দেশ ভারতে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট ৪ কোটি ১৬ লাখ ২৮ হাজার ৭৫ জন ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই ভাইরাসে মারা গেছেন ৪ লাখ ৯৭ হাজার ৯৯৬ জন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি