১৬ আগস্ট ২০২৬

কৃত্রিম সার সংকট রুখতে রুহিয়ায় ইউএনও’র বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১১:২০ পিএম
কৃত্রিম সার সংকট রুখতে রুহিয়ায় ইউএনও’র বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত


দুলাল হক, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় কৃষকদের সুবিধার্থে এবং কৃত্রিম সার সংকট নিরসনে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে রুহিয়া অস্থায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। রুহিয়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলাউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় কৃষি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সার ডিলারদের সমন্বয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উক্ত মতবিনিময় সভায় ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সঙ্গী সরকার শান্তা, রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন উপস্থিত ছিলেন। এছাড়া এলাকার সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং বিসিআইসি ও বিএডিসি'র অনুমোদিত ডিলারবৃন্দ সভায় অংশ নেন। সভায় সভাপতির বক্তব্যে ইউএনও আলাউদ্দিন বলেন, "বর্তমান মৌসুমে কোনো অবস্থাতেই কৃত্রিম সার সংকট তৈরি হতে দেওয়া হবে না।

প্রকৃত ও উপযুক্ত কৃষক যাতে ন্যায্য মূল্যে সঠিক সময়ে সার পান, তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।" তিনি আরও কঠোর হুঁশিয়ারি দিয়ে জানান, কেউ যদি অসৎ উদ্দেশ্যে সারের অবৈধ মজুদ গড়ে তোলে বা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!


আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি