৪ এপ্রিল ২০২৬

কসবায় দুই কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
কসবায় দুই কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার !

বাংলাপ্রেস ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা থেকে সোনিয়া ও সুমাইয়া নামে দুই কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১৭ই জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কসবার কুটি ইউনিয়নের পোস্ট অফিসের সিঁড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করে কসবা থানা পুলিশ।

জানা গেছে, নিহত সোনিয়ার বয়স ১৩ ও সুমাইয়ার ১৪ বছর। সুমাইয়া কুটি গ্রামের বাবুল মিয়ার মেয়ে ও সোনিয়া একই গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, কুটি পোস্ট অফিসের পেছনে একটি লোহার সিঁড়ির সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় দুই কিশোরীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারন হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি