১৯ নভেম্বর ২০২৬

কসোভোর মাধ্যমে ইউরোপের বাজারে পণ্য রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৭:০৯ এএম
কসোভোর মাধ্যমে ইউরোপের বাজারে পণ্য রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশ

বৈঠকে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়াতে প্রতিনিধিদলের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাপ্রেস ডেস্ক:  কসোভোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর বিনিময়, চেম্বার অব কমার্সের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই এবং বাণিজ্য চুক্তিগুলো দ্রুত চূড়ান্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানার সঙ্গে বৈঠকে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগের নতুন ক্ষেত্র চিহ্নিত করার বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য, তৈরি পোশাক, ওষুধ এবং তথ্যপ্রযুক্তি খাতে কসোভোতে রপ্তানি ও বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হয়।

বৈঠকে কসোভোর রাষ্ট্রদূত বলেন, দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান অঞ্চলে কসোভোর কৌশলগত অবস্থান বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করতে পারে।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে কসোভোর শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশি ব্যবসায়ীরা ইউরোপের বাজারে প্রবেশের সম্ভাবনা খতিয়ে দেখতে পারেন।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। এ জন্য ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর বিনিময় এবং দুই দেশের চেম্বার অব কমার্সের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিগুলো দ্রুত চূড়ান্ত করার বিষয়টিও গুরুত্ব পায়।

আলোচনায় কসোভোর খনিজ সম্পদ ঘিরে যৌথ বিনিয়োগের সম্ভাবনাও উঠে আসে। দেশটির লিগনাইট, তামা ও দস্তার মতো খনিজ সম্পদে বাংলাদেশি বিনিয়োগকারীদের আগ্রহ তৈরির সুযোগ নিয়ে মতবিনিময় করেন দুই পক্ষ। এ ছাড়া কৃষি ও সেবা খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে শিক্ষা, সংস্কৃতি ও জনশক্তি খাতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে দুই পক্ষ একমত হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, ইউরোপের বাজারে রপ্তানি বহুমুখীকরণ এবং নতুন বিনিয়োগের ক্ষেত্র তৈরিতে কসোভোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা বাংলাদেশের জন্য সম্ভাবনার নতুন দরজা খুলতে পারে।

তবে এ সম্ভাবনা কাজে লাগাতে ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, বাজার সম্পর্কে তথ্য বিনিময় এবং দ্বিপক্ষীয় বাণিজ্য কাঠামো কার্যকর করা জরুরি।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি