৬ জুন ২০২৬

কুমিল্লায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১২:৪৫ পিএম
কুমিল্লায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল।

কুমিল্লা প্রতিনিধি:    কুমিল্লার চৌদ্দগ্রামে বাসের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানাতে পারেনি হাইওয়ে পুলিশ। 

শনিবার (৬ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছুপুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মিয়াবাজার হাইওয়ে থানার ওসি রুহুল আমিন জানান, ফেনী থেকে কুমিল্লা অভিমুখী মদিনা পরিবহণের যাত্রীবাহী একটি বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ছুপুয়া এলাকার আল-আমিন পেট্রোল পাম্পের নিকট পৌঁছায়। এ সময় পেছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। পরে সেখান থেকে লাশ দুটি এবং দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি