কুপিয়ে হত্যা বরিশালে, নিহত বৃদ্ধ
বরিশাল প্রতিনিধি: বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নে দেলোয়ার হোসেন (৬০) নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ১৮ ফেব্রুয়ারি রাত আটটার দিকে সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নের বৌষেরহাট মাঝ গ্রাম এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
দেলোয়ার হোসেন ইউনিয়নের বৌষেরহাট গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে ও ওই বাজারের ইজারাদার। বুধবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে মাঝ গ্রাম এলাকায় তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিমানবন্দর থানা পুলিশ। ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মিজানুর রহমান। তিনি বলেন, দেলোয়ার হোসেন নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হত্যাকান্ডে জড়িতদের চিহ্নিত করা যায়নি। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
তিনি আরও বলেন, নিহতের স্বজনদের সাথে কথা বলে জানা যায় দেলোয়ার হোসেনের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলছিলো তার চাচাতো ভাইদের। তাদের দাবি ওই বিরোধকে কেন্দ্র করে হত্যা করা হয় দেলোয়ারকে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করবে নিহত দেলোয়ার হোসেনের স্বজনরা।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আটোয়ারীতে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল
রুহিয়া উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!
সঙ্গীত একাডেমি