কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে ভয়াবহ আগুন
বাংলাপ্রেস ডেস্ক: কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ডিপো লক্ষ্য করে ইরানের ড্রোন হামলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই হামলার খবর নিশ্চিত করেছে বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা জানিয়েছে।
কর্তৃপক্ষের বরাত দিয়ে সংস্থাটি জানায়, ড্রোন হামলায় বিমানবন্দরের জ্বালানি ট্যাংকগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এর ফলে বিশাল এলাকাজুড়ে আগুনের কুণ্ডলী ছড়িয়ে পড়ে। তবে এই বিধ্বংসী হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কুয়েতের এই ঘটনার রেশ কাটতে না কাটতেই প্রতিবেশী দেশ বাহরাইনেও একই ধরনের হামলার খবর পাওয়া গেছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের স্থাপনায় ইরানি ড্রোনের আঘাতে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। বর্তমানে বাহরাইনের জরুরি সেবা বিভাগ সেই আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।
মধ্যপ্রাচ্যের এই দুই দেশে প্রায় একই সময়ে সংঘটিত ড্রোন হামলাকে কেন্দ্র করে অঞ্চলে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সূত্র: সিএনএন
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
যুদ্ধবিমানের একজন ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র: দাবি সেনাদের
আবারও আটক হচ্ছেন ট্রাম্পের নীতিতে বিচ্ছিন্ন অভিবাসী পরিবারগুলো
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি