কুয়েতে ব্রিটিশ বিমান প্রতিরক্ষা মোতায়েন
কিয়ার স্টারমার ও শেখ মিশাল আল-আহমাদ আল-সাবাহ।
বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাজ্য কুয়েতে তাদের অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 'র্যাপিড সেন্ট্রি' পাঠানোর ঘোষণা দিয়েছে। কুয়েতের মিনা আল-আহমাদি তেল শোধনাগারে ড্রোন হামলার প্রেক্ষিতে দেশটির নিরাপত্তা জোরদার করতে ব্রিটেন এই পদক্ষেপ নিয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমাদ আল-সাবাহর মধ্যে এক ফোনালাপের পর এই প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের সিদ্ধান্ত জানানো হয়। ফোনালাপের সময় প্রধানমন্ত্রী স্টারমার কুয়েতের তেল শোধনাগারে গত রাতের (৩ এপ্রিল) বেপরোয়া ড্রোন হামলার তীব্র নিন্দা জানান।
প্রধানমন্ত্রীর মুখপাত্র এক বিবৃতিতে বলেন, কিয়ার স্টারমার আবারও নিশ্চিত করেছেন যে ব্রিটেন কুয়েত এবং উপসাগরীয় অঞ্চলে তাদের সকল মিত্রদের পাশে শক্ত অবস্থানে রয়েছে। এই অঞ্চলের নিরাপত্তা স্থিতিশীল রাখতে এবং সম্ভাব্য আকাশপথের হুমকি মোকাবিলায় র্যাপিড সেন্ট্রি সিস্টেমটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
মূলত ইরানের ক্রমবর্ধমান ড্রোন ও মিসাইল হামলার মুখে কুয়েতের কৌশলগত স্থাপনাগুলোর সুরক্ষা নিশ্চিত করতেই এই জরুরি সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য। সূত্র: আলজাজিরা।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ইরানি হামলা ঠেকাতে প্যাট্রিয়ট চাইল আমেরিকা, ফিরিয়ে দিল পোল্যান্ড
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি