৪ এপ্রিল ২০২৬

লালমনিরহাটে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লালমনিরহাটে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

লালমনিরহাট থেকে সংবাদদাতা: বিএনপির ভারপাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় 'বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল' রংপুর বিভাগীয় প্রতিনিধি দলের সাথে লালমনিরহাট জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের সঙ্গে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রুহুল আমিন আকিল, বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি(রংপুর বিভাগ) চৌধুরী মোহাম্মদ মেহবুল্লা আবু নুর, যুগ্ম সাধারণ সম্পাদক রেজা পাহলভী মাসুম, সহ-সাধারণ সম্পাদক জি.এস বাবুল, সহ-সাধারণ সম্পাদক(রংপুর বিভাগ) নাজমুল ইসলাম নাজুসহ প্রতিনিধি দলের অন্যান্যরা এবং জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের সভাপতি,সম্পাদক,ও বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন আকিল বলেন, আমাদের নেতৃকে আজও আমরা মুক্ত করতে পারিনি। বেগম জিয়াকে গুলশানের বাড়িতে অবরুদ্ধ করে রাখা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাবার প্রয়োজন হলেও তাকে অনুমতি দেওয়া হচ্ছে না। এ সময় যুবদলের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

অনুষ্ঠান শুরুর আগে সদ্য প্রয়াত লালমনিরহাট জেলা যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম খোকনের কবর জিয়ারত শেষে শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেয় প্রতিনিধি দলটি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি