৪ এপ্রিল ২০২৬

'লাঠির জবাব লাঠি দিয়ে দেওয়া হবে' নিতাই রায় চৌধুরীর হুসিয়ারী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
'লাঠির জবাব লাঠি দিয়ে দেওয়া হবে' নিতাই রায় চৌধুরীর হুসিয়ারী
ঝিনাইদহ প্রতিনিধিঃ বিএনপি’র ভাইস চেয়ারম্যান নিতাই রায় চোধুরী বলেছেন, চলমান এ আন্দোলন জনগণের আন্দোলন। এই আন্দোলন এখন বিএনপির নয়। দেশের সকল নিস্পেসিত মানুষ এই আন্দোলনে সামিল হয়েছে। মানুষ জেগে উঠেছে। সরকারের পালানোর পথ বন্ধ হয়ে যাচ্ছে। তিনি হুসিয়ার উচ্চারণ করে বলেন, তারা লাঠি মারবে আর আমারা রজনীগন্ধা ছুড়ে মারবো এটা হতে পারে না। এখন থেকে লাঠির জবাব লাঠির মাধ্যমে দেওয়া হবে। নিতাই রায় চৌধুরী রোববার ঝিনাইদহ শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি’র নতুন কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তিনি আরো বলেন, হত্যা, রক্ত ঝরানো ও গনগ্রেফতার সকল ফ্যাসিবাদী শাসনের বৈশিষ্ঠ। তারা ফ্যাসিস্ট এ সরকারের পতন চাই। তিনি বলেন, এই নির্বাচন কমিশন তাদের আজ্ঞাবহ। এই কমিশনের অধীনে কোন নির্বাচনে বিএনপি যাবে না। পার্লামেন্ট ভেঙ্গে তত্ত¡াবোধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এ লড়াই চরম লড়াই এর মাধ্যমে সরকারের পতন হবেই। রাজপথই আমাদের ফয়সালার জায়গা বলে তিনি উল্লেখ করেন। জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এম এ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে দলের জেলা সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুজ্জামান পপ্পুসহ অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি