১৮ এপ্রিল ২০২৬

লেবাননে হামলা বন্ধের আহ্বান জানিয়ে ইসরাইলকে সতর্ক করলেন ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০১:৫৩ পিএম
লেবাননে হামলা বন্ধের আহ্বান জানিয়ে ইসরাইলকে সতর্ক করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বাংলাপ্রেস ডেস্ক:   লেবাননে হামলার বিষয়ে মিত্র ইসরাইলকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  তিনি জানিয়েছেন, লেবাননে আর কোনো বোমা হামলা চালাতে ইসরাইলকে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র। 

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘ইসরাইল আর লেবাননে বোমা হামলা চালাবে না। যুক্তরাষ্ট্র তাদের নিষেধ করেছে। যথেষ্ট হয়েছে!’

তবে তিনি স্পষ্ট করে বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কোনো চুক্তির সঙ্গে লেবাননের পরিস্থিতির কোনো সম্পর্ক নেই।

এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর ট্রাম্পের মন্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি। তবে এর আগে এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনী এখনো মোতায়েন রয়েছে, কারণ সেখানে ‘তাৎক্ষণিক হুমকি’ রয়েছে। 

তিনি বলেন, ‘রকেট ও ড্রোন হুমকি মোকাবিলায় আমরা কিছু পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেছি, যা এখানে বিস্তারিত বলছি না।'

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল-লেবানন যুদ্ধবিরতি বৃহস্পতিবার রাত ৯টা থেকে কার্যকর হয়। গত ২ মার্চ হিজবুল্লাহ উত্তর ইসরাইলে  হামলা চালালে সংঘাত শুরু হয়, যা পরে বড় আকার নেয়।  এ সংঘাতে প্রায় ২ হাজার মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে লেবানন কর্তৃপক্ষ।  সূত্র: যুগান্তর

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি