লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্কঃ বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে আহবায়ক, অ্যাডভোকেট হাসিবুর রহমানকে যুগ্ম আহবায়ক এবং মো. সাহাবুদ্দিন সাবুকে সদস্য সচিব করে লক্ষ্মীপুর জেলার ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে বিএনপি।
শুক্রবার এই কমিটির অনুমোদন দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লক্ষ্মীপুরে আড়াই বছরেও জেলা কমিটি দিতে পারেনি কেন্দ্রীয় বিএনপি। ফলে সাংগঠনিক কার্যক্রমে দেখা দেয় স্থবিরতা। এতে করে দ্বিধাবিভক্ত হয়ে পড়ে নেতাকর্মীরা। ২০১৯ সালের ৯ এপ্রিল কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিজ্ঞপ্তিতে লক্ষ্মীপুর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করেন। এরপর ওই বছরের ৩০শে এপ্রিলের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি করার নির্দেশনা থাকলেও তা আর দেওয়া হয়নি।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি