৩ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে বালু ভর্তি ট্রাক চাপায় শিক্ষার্থীর মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে বালু ভর্তি ট্রাক চাপায় শিক্ষার্থীর মৃত্যু
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে বালু ভর্তি ড্রাম ট্রাকের চাপায় মো. আজিম হোসেন (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একসময় গুরুতর আহত হয় মো. রানা ও রিয়াজ হোসেন নামে আরও দুই শিক্ষার্থী। এদের মধ্যে রিয়াজের অবস্থা আশংকা জনক বলে জানিয়েছে চিকিৎসক। শনিবার (২১ জানুয়ারি) রাত ৯টার দিকে মোবাইলে সড়ক দুর্ঘটনা ও শিক্ষার্থীর মৃত্যুর বিষয় নিশ্চিত করেন, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওহিদ। নিহত শিক্ষার্থী আজিম হোসেন সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের (১নং ওয়ার্ড) আঠিয়া তলী গ্রামের বাবুল হোসেনের ছেলে ও চাঁদখালী এ রব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। আহতরা একই গ্রামের বাসিন্দা। এর আগে পৌনে ৮টার দিকে লক্ষ্মীপুর ঢাকা মহাসড়কের বটতলী বাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজিম ও তার বন্ধুরা বিকেলে দুইটি মোটরসাইকেল নিয়ে চন্দ্রগঞ্জে মেলায় ঘুরতে যান। মেলায় থেকে আসা পথে বটতলী বাজার এলাকায় পৌঁছলে, বিপরীত দিক লক্ষ্মীপুর মজু চৌধুরী হাট থেকে চেয়ে আসা বালু ভর্তি ড্রাম ট্রাক আজিমের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আজিমের মৃত্যু হয়। আহত হয় রানা ও রিয়াজ তারা আজিমের বন্ধু। ঘাতক চালক ও ট্রাকটি আটকরা সম্ভব হয়নি ওসি মো. ওহিদ জানান, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। আহত হয় আরও দুই ব্যক্তি। এদের মধ্যে একজনের অবস্থা আশংকা জনক। ঘাতক চালক ও ট্রাকটি আটকরা সম্ভব হয়নি। তবে হাইওয়ে পুলিশ এ বিষয়ে কাজ করছে বলে জানান ওসি। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি