৩ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে বৃদ্ধ চা দোকানদারের রহস্যজনক মৃত্যু !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে বৃদ্ধ চা দোকানদারের রহস্যজনক মৃত্যু !
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে দেলোয়ার হোসেন নামের (৬০) এক বৃদ্ধ চা দোকানীর রহস্যজনক মৃত্যু হয়েছে! বুধবার (৮ ডিসেম্বর) সকাল ১০টার সময় পুলিশ নিহতের বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সকাল ৮ টার সময় উপজেলার বামনীর ইউনিয়নের উত্তর বামনী গ্রামের পাঠান বাড়ীতে এ ঘটনা ঘটেছে। নিহত দেলোয়ার হোসেন ওই গ্রামের ফজর আলী পাঠান (১০০) ও হায়াতের নেছা (৯০) দম্পত্তির ৮ সন্তানের মধ্য ২য় ছেলে সে। তার অন্ধ স্ত্রীসহ এক প্রবাসী ছেলে ও এক বিবাহিত মেয়ে রয়েছে। তিনি-স্থানীয় চা দোকানদার ছিলেন।

আরও পড়ুন : খালেদার জন্য রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়েছেন ২০দলীয় জোটের ৫ নেতা

নিহতের বড় ভাই প্রবাস ফেরত মোঃ মুসা মিয়া (৬৮) বলেন, বুধবার চচ ফজরের নামাজের পর পরিবাের কাছে জানতে পারেন দেলোয়ার নীজ ঘরের আড়ার সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। তা স্ত্রী ও সন্তানরা কেউ ছিলো না। তার পা মাটি স্পর্শ ছিলো। তাছাড়া সে গ্রামের কয়েকজন ও বিভিন্ন এনজিওর কাছ থেকে ৫ লক্ষ টাকা রিন নিয়ে ছেলেকে বিদেশ পাঠায় ও নীজে চা দোকান দিয়েছেন। পাওনাদারদের চাপে হয়তো আত্মহত্যা করতে পারে বলে আমার ধারনা। গ্রামের কারো সাথে কোন ঝগড়া বা মনোমালিন্য ছিলোনা। এমনিতেই দেরোয়ার একজন কর্কট ও বদমেজাজি লোক ছিলো। বুধবারসকাল ১০টার দিকে থানার পুলিশ এসে মরদেহ থানায় নিয়ে যায়। রায়পুর থানার এসআই জাহাঙ্গির বলেন, বৃদ্ধ চা দোকানদার দে লোয়ার হোসেনের মরদেহ বুধবার সকাল ১০টার সময় উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর, তার মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে। এঘটনায় নিহতের একমাত্র মেয়ে পলি আক্তার বাদি হয়ে ইউডি মামলা করেছেন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি