২৭ মে ২০২৬

লক্ষ্মীপুরে গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ১৫ শিক্ষার্থী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
লক্ষ্মীপুরে গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ১৫ শিক্ষার্থী
সুলতানা  মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়েছে ১৫ জন শিক্ষার্থী। এদের মধ্যে শ্রেণিকক্ষে পাঁচজন ও বাকিরা বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (৫ জুন) রাত ৯টার দিকে রায়পুর জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন। হাসপাতালে চিকিৎসা নিতে আসা শিক্ষার্থীরা হলো সানজিদা আক্তার, মোহসেনা আক্তার, ঝর্ণা আক্তার, নুসরাত জাহান, রিয়া আক্তার, ফারিয়া সুলতান, সিমা, ইভা ও নুহা। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম বলেন, অতিরিক্ত গরম পড়ায় বিদ্যালয়ে পাঁচজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। অন্যরা বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। এরমধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়। অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। ২-৩ জন হাসাপাতালে আছে। ঠান্ডা পরিবেশে থাকলে তারাও দ্রুত সুস্থ হয়ে উঠবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম দেওয়ান বলেন, গরমে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে শিক্ষকরাই তাদের হাসপাতালে ভর্তি করেন। শিক্ষকরা সার্বক্ষণিক তাদের পাশে ছিলেন। এখন সবাই সুস্থ আছে। রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক পিযুষ কান্তি দাস বলেন, অতিরিক্ত গরমে শরীরে পানিশূন্যতা দেখা দেয়। এ পানিশূন্যতার কারণেই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে। ঠান্ডা পরিবেশে থাকলে তারা সুস্থ হয়ে উঠবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি