৪ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে নৌকা প্রার্থীর কর্মীকে কুপিয়ে জখম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে নৌকা প্রার্থীর কর্মীকে কুপিয়ে জখম
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা ও নৌকা প্রতীকে প্রার্থী মাহফুজুর রহমানের কর্মী মোঃ কামাল হোসেনকে (৪৮) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্ত’রা। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ভোররাতে রক্তাত্ব অবস্থায় কামাল হোসেনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে তার পরিবার ও এলাকাবাসী। এর আগে গভীর-রাতে শাকচর ইউনিয়নের পূর্ব শাকচর গ্রামে কামালের বসতঘরে হামলা-চালিয়ে দুর্বৃত্ত’রা তাকে কুপিয়ে জখম করে। শাকচর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, বুধবার বিকেলে কামালের বাড়ীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ওই দিন গভীর রাতে দুর্বৃত্ত’রা তার বাড়ী-ঘরে হামলা চালায়। একপর্যায় কামালকেও কুপিয়ে জখম করে দুর্বৃত্ত’রা। কামাল ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। ধারনা করা হচ্ছে এ হামলায় প্রতিদ্বন্দ্ব প্রার্থী মোস্তাফিজুর রহমান রাসেল (চশমা) জড়িত। এরআগেও রাসেল নৌকার কর্মীদের উপর হামলা চালায়। এ হামলার ঘটনায় প্রশাসনের কাছে তদন্ত-পূর্বক সুষ্ঠ বিচারের দাবি করেন নৌকা মনোনিত চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমান মাষ্টার। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মোঃ জসিম উদ্দিন বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি