লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবীদের ভালোবাসায় সিক্ত হারুন-নাহার দম্পত্তি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলার স্বেচ্ছাসেবীদের এক মতবিনিময় সভা আজ (২৭ জুন) সকাল ১১টায় লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়াস্থ রওশন জাহান ইষ্টার্ণ মেডিকেল কলেজের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এমডি ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,লেখক,শিক্ষাবিদ ও সমাজসেবক কামরুন নাহার হারুন।
সভাপতিত্ব করেন,মানবিক চঁন্দ্রগঞ্জ সোসাইটির সভাপতি মোঃ মোশাররফ পাটওয়ারী। সভায় লক্ষ্মীপুর জেলার পঁঞ্চাশটি স্বেচ্ছাসেবী সংগঠনের শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। হামদর্দ এমডি ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়াএলাকার উন্নয়নে আজীবন কাজ করে গিয়েছেন।অনেক মসজিদ মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের অনেক ভবন নির্মান করেছেন।অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়েছেন।তাঁর প্রতিষ্ঠানে কত শত হাজার বেকারের কর্মসংস্থান হয়েছে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে 'আলতাফ মাস্টার ঘাট' যেনো মিনি কক্সবাজার
এবারে তিনি এতীম শিশুদের জন্য এতীম খানা প্রতিষ্ঠা করতে চান।যাতে সেখানে তারাস্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে। এবং তাঁর পত্নী লেখক কামরুন নাহার হারুন লক্ষ্মীপুরের স্বেচ্ছাসেবীদের মাধ্যমে দীর্ঘদিন দিন থেকে বিভিন্ন মানবিক কাজ করে আসছেন। অসহায় মানুষদের ঘর করে দেয়া,বাজার করে দেয়া,শীত বস্ত্র প্রদান,চিকিৎসায় সহযোগিতা,দারিদ্র পরিবারের সন্তানদের পড়াশোনার ব্যবস্থা করা ইত্যাদি মানবিক কাজ স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে বাস্তবায়ন করে এসেছেন এ মানবিক দম্পত্তি। তাই উক্ত মতবিনিময় সভায় লক্ষ্মীপুরের স্বেচ্ছাসেবীরা ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননায় সিক্ত করেন তাঁদেরকে। সর্বোপরি লক্ষ্মীপুর জেলার স্বেচ্ছাসেবীদের ভালোবাসায় সিক্ত হলেন আজ হারুন-নাহার দম্পত্তি। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি