লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
সুলতানা মাসুমা।লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লাইসেন্স নবায়ন না করা, পরিবেশ ছাড়পত্রের অভাব, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সোহানা খন্দকার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাহিদ রায়হান উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে লাইসেন্স নবায়ন না করা, পরিবেশ ছাড়পত্র না থাকা এবং ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে লক্ষ্মীপুর মিলিনিয়াম হাসপাতালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া আবাসিক ভবনে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা, নিবন্ধনবিহীন ডেঙ্গু পরীক্ষার কিট ব্যবহার এবং এক্স-রে মেশিনে মরিচা থাকার অভিযোগে ট্রাস্ট মেডিকেল সার্ভিসেসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি