৩ এপ্রিল ২০২৬

মাহমুদা জাহান নবীনগরে নতুন সহকারী ভূমি কমিশনার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মাহমুদা জাহান নবীনগরে নতুন সহকারী ভূমি কমিশনার
মমিনুল হক রুবেল, নবীনগর থেকে: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদান করলেন বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৬তম ব্যাচের মাহমুদা জাহান। ২৯ ডিসেম্বর বৃহষ্পতিবার সকালে এই পদে যোগদান করেন তিনি।এর আগে দীর্ঘদিন যাবত সফলতার সাথে করোনার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। নবীনগর ভূমি অফিসে দীর্ঘদিন যাবত সুনামের সাথে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করে গেছেন মোশাররফ হোসাইন।বদলি জনিত কারণে ব্রাহ্মণবাড়িয়া সদরে যোগদান করেন তিনি। সহকারী কমিশনার (ভূমি) পদে দায়িত্ব পেয়ে মাহমুদা জাহান বলেন,আমি চাই সব সময় মানুষের সেবা করতে।এই পদে থেকে আল্লাহর ইচ্ছায় সেই মনের আশা আমি পূরন করতে পারবো। আমি সকলের আন্তরিক সাহায্য ও সহযোগিতা কামনা করছি। পূর্বের ধারাবাহিকতা অব্যাহত রেখে ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও সেবা সহজীকরণ নিশ্চিতকরণে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাবো। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি