১৮ মে ২০২৬

মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষ, ভেঙে পড়ল দুই মার্কিন যুদ্ধবিমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ মে ২০২৬, ১২:২৯ পিএম
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষ, ভেঙে পড়ল দুই মার্কিন যুদ্ধবিমান

বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে একটি বিমান প্রদর্শনীতে মাঝ আকাশে দুইটি যুদ্ধবিমান মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে থাকা চার ক্রুই নিরাপদে প্যারাশুটের মাধ্যমে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।

রোববার (১৭ মে) আইডাহোর মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসের উত্তর-পশ্চিমে প্রায় ৩ দশমিক ২ কিলোমিটার দূরে অনুষ্ঠিত ‘গানফাইটার স্কাইজ’ এয়ার শো চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

মার্কিন নৌবাহিনীর এক মুখপাত্র বিবিসিকে জানান, আকাশে প্রদর্শনীর সময় দুইটি EA-18G গ্রাউলার যুদ্ধবিমান সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে বিমানের চারজন ক্রুই নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে আগুন ধরে যায় এবং সাময়িকভাবে ঘাঁটিটি লকডাউন করা হয়। পরে এয়ার শোর বাকি কার্যক্রম বাতিল ঘোষণা করা হয়।

মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘দুর্ঘটনায় জড়িত বিমানকর্মীরা স্থিতিশীল অবস্থায় আছেন। দ্রুত ও নিরাপদভাবে পরিস্থিতি মোকাবিলায় সহায়তা করায় দর্শনার্থীদের ধন্যবাদ।’

মার্কিন নৌবাহিনী জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত EA-18G গ্রাউলার যুদ্ধবিমান দুটি ওয়াশিংটন অঙ্গরাজ্যভিত্তিক একটি ইলেকট্রনিক অ্যাটাক স্কোয়াড্রনের অধীনে ছিল। প্রতিটি বিমানের আনুমানিক মূল্য ৬৭ মিলিয়ন ডলার (৫০.৩ মিলিয়ন পাউন্ড)।

আয়োজক প্রতিষ্ঠান ‘সিলভার উইংস অব আইডাহো’র প্রতিনিধি কিম সাইকস স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, দুর্ঘটনায় ঘাঁটির মাটিতে থাকা কেউ হতাহত হয়নি। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।’

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি