মালিতে ৫৬ কোটি টাকার বিনিময়ে মুক্তি পেলেন অপহৃত ভারতীয় ব্যবসায়ী
সংগৃহীত ছবি
বাংলাপ্রেস ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ মালিতে অপহরণের শিকার হওয়া ৭৫ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত হীরা ব্যবসায়ী ধীরু রামানি বিপুলপরিমাণ মুক্তিপণের বিনিময়ে অবশেষে ছাড়া পেয়েছেন। অপহরণকারীদের থেকে তাকে মুক্ত করতে তার পরিবারকে গুনতে হয়েছে প্রায় ৪০ লাখ ইউরো (প্রায় ৫৬ কোটি টাকা)।ভারতীয় বার্তা সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, চলতি বছরের এপ্রিল মাসে মালি থেকে অপহৃত হন ধীরু রামানি। তিনি সম্প্রতি মালিতে একটি সোনার খনি কিনেছিলেন এবং কিছু দিন ধরে সেখানেই বসবাস করছিলেন। অপহরণের পর পরই দুষ্কৃতকারীরা তার পরিবারের কাছে প্রায় ১০০ কোটি টাকা মুক্তিপণ দাবি করে। তবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী রামানির পরিবার দর কষাকষি করে সেই অঙ্কের পরিমাণ ৪০ লাখ ইউরোতে নামিয়ে আনে।গত সপ্তাহে এই বিপুলপরিমাণ অর্থ পরিশোধের পরেই মুক্তি পান এই প্রবীণ ব্যবসায়ী।
সূত্র জানিয়েছে, পুরো আলোচনা ও অর্থ লেনদেনের প্রক্রিয়াটি রামানির পরিবার নিজেরাই সম্পন্ন করেছে। এতে ভারত সরকারের বা কোনো কূটনৈতিক সংস্থার সরাসরি ভূমিকা ছিল না। বর্তমানে মুক্তি পেলেও ধীরু রামানি মালিতেই অবস্থান করছেন।পুরো ঘটনা ও অপহরণের পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে স্থানীয় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।
উল্লেখ্য, মূল ভারতের গুজরাটের বাসিন্দা ধীরু রামানি ১৯৮০ এর দশক থেকে সুরাটে হীরার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং আন্তর্জাতিক পরিসরে ব্যবসা বিস্তার করেন। গত এপ্রিলে তার অপহরণের ঘটনার পরপরই মালিতে অবস্থিত ভারতীয় দূতাবাস স্থানীয় ভারতীয় নাগরিকদের জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করেছিল। সূত্র: কালের কণ্ঠ
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, ৬০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
সঙ্গীত একাডেমি