২৬ নভেম্বর ২০২৬

মালয়েশিয়াগামী কর্মীদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৯ এএম
মালয়েশিয়াগামী কর্মীদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাপ্রেস ডেস্ক: মালয়েশিয়াগামী কর্মীদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বিনা খরচে ১১২ কর্মীর মালয়েশিয়া যাত্রার উদ্বোধন কালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

সরকারপ্রধান বলেন, বাংলাদেশের জন্য একটা স্মরণীয় দিন আজ। আমরা ১০ হাজার মানুষকে বিনাখরচে মালয়েশিয়া পাঠাব। আমি মালয়েশিয়ার সরকারকে ধন্যবাদ জানাই।

তিনি বলেন, আমরা বিদেশগামী কর্মীদের দক্ষ করার পরিকল্পনা করেছি।

মালয়েশিয়াগামী কর্মীদের প্রধানমন্ত্রী বলেন, দয়া করে সংশ্লিষ্ট দেশের আইনকানুন মেনে চলবেন। আপনার আচরণের মাধ্যমে তারা বাংলাদেশকে বিচার করবে।

তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে সকলকে কাজ করার আহ্বান জানান।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি