২৬ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেলেন আরিফুল হক চৌধুরী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২৬ এএম
প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেলেন আরিফুল হক চৌধুরী

বাংলাপ্রেস ডেস্ক: দুই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি একজন সফল খামারি হিসেবেও জাতীয় পর্যায়ে স্বীকৃতি অর্জন করেছেন আরিফুল হক চৌধুরী। সিলেটের লাখাউরায় গড়ে তোলা ‘আফসা হক ডেইরি ফার্ম’-এর মাধ্যমে তাঁর এই অর্জন।

রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে বাণিজ্য মেলার মাঠে বৃহস্পতিবার সকাল ১০টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে সেরা খামারির সম্মাননা স্মারক, স্বর্ণপদক ও নগদ অর্থের চেক গ্রহণ করেন তিনি।

সিলেট নগরীর এয়ারপোর্ট রোডের লাখাউরায় অবস্থিত তাঁর প্রতিষ্ঠিত ‘আফসা হক ডেইরি ফার্ম’ দীর্ঘদিন ধরে গবাদিপশু পালন ও দুগ্ধ উৎপাদনে অবদান রেখে আসছে। গরু, মহিষ, ছাগল ও ভেড়াসহ বিভিন্ন গবাদিপশু নিয়ে গড়ে তোলা এই খামার তাঁর কৃষি উদ্যোক্তা পরিচয়েরই প্রতিফলন।

খামার পরিচালনায় অবদান ও সাফল্যের স্বীকৃতি হিসেবে এবার জাতীয় পর্যায়ে সেরা খামারির সম্মাননা পেয়েছেন আরিফুল হক চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে গ্রহণ করেছেন সম্মাননা স্মারক, স্বর্ণপদক ও নগদ অর্থের চেক।

পুরস্কার গ্রহণের পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি শুধু ব্যক্তিগত অর্জনের কথা বলেননি; বরং দেশের খামারিদের বাস্তব সমস্যা ও সম্ভাবনার বিষয়টিও তুলে ধরেছেন। প্রধানমন্ত্রীর কাছে খামারিদের জন্য প্রণোদনা ও সরকারি সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

একজন মন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন আর অন্যদিকে একজন খামারি হিসেবে কৃষি ও প্রাণিসম্পদ খাতে বিনিয়োগ দুটি ভিন্ন পরিচয়ের সমন্বয়ে আরিফুল হক চৌধুরীর এই অর্জন নিঃসন্দেহে ব্যতিক্রমী।

বিশেষ করে সিলেটের একজন উদ্যোক্তার খামার জাতীয় পর্যায়ে স্বীকৃতি পাওয়ায় স্থানীয় কৃষি ও প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তাদের মধ্যেও নতুন উৎসাহ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

মন্ত্রী হিসেবে নয়, একজন খামারি হিসেবে অর্জিত এই স্বীকৃতি আরিফুল হক চৌধুরীর জীবনের আরেকটি উল্লেখযোগ্য অধ্যায় হয়ে থাকল।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি