৩১ আগস্ট ২০২৬

মাংসের টুকরা বেশি খাওয়ায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০১:২৩ পিএম
মাংসের টুকরা বেশি খাওয়ায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

সংগৃহীত ছবি

বাংলাপ্রেস ডেস্ক:  রাতের পার্টিতে কে বেশি মুরগির মাংস খেয়েছে—সামান্য এই বিষয় নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার নিজেরই বন্ধুর বিরুদ্ধে। ভারতের কর্ণাটক রাজ্যের বেলাগাভি জেলায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।

নিহত যুবকের নাম সীতারাম। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা ছিলেন। তিনি কর্ণাটকের একটি স্টিল কারখানায় কাজ করতেন। আর যাকে হত্যার জন্য অভিযুক্ত করা হয়েছে, সেই অরুণ কুমারও একই কারখানার কর্মী এবং সীতারামেরই গ্রামের ঘনিষ্ঠ বন্ধু।পুলিশ জানায়, কাজ শেষে দুই বন্ধু মিলে একসঙ্গে খাওয়ার আয়োজন করেছিলেন। খাওয়ার সময় হঠাৎ করেই থালায় মুরগির মাংসের টুকরো বেশি নেওয়া নিয়ে দুজনের মধ্যে ঝগড়া বেঁধে যায়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কথা-কাটাকাটির একপর্যায়ে রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে অরুণ একটি ধারালো ছুরি দিয়ে সীতারামের বুকে আঘাত করেন।

ঘটনা সামাল দিতে এবং নিজেকে বাঁচাতে অরুণ নিজেই রক্তাক্ত সীতারামকে হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি চিকিৎসকদের বোঝানোর চেষ্টা করেন যে সীতারাম নাকি ওপর থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন। কিন্তু তার কথাবার্তায় সন্দেহ হলে হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত পুলিশে খবর দেয়।

পুলিশ এসে জিজ্ঞাসাবাদ শুরু করতেই অরুণ ভেঙে পড়েন এবং রাগের মাথায় বন্ধুকে ছুরি মারার কথা স্বীকার করেন। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সীতারাম। এই ঘটনায় পুলিশ হত্যা মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।সূত্র: এনডিটিভি।
বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি