মার্চ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে আংশিক ক্লাস : শিক্ষামন্ত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জানুয়ারি মাস থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও আংশিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান হবে। আগামী মার্চ মাস পর্যন্ত এটি বহাল থাকবে।
আজ বৃহস্পতিবার (২৩ ডিসম্বের) রাজধানীর মাতুয়াইল এলাকায় প্রিন্টিং প্রেস পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
শিক্ষমন্ত্রী বলেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন পরিস্থিতি আগামী মার্চ মাস পর্যন্ত মনিটরিং করা হবে। সেটি নিয়ন্ত্রণে থাকলে আগামী মার্চ মাসের পর স্বাভাবিক পাঠদান শুরু হবে। এর আগ পর্যন্ত বর্তমান নিয়মে ধাপে ধাপে শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হবে।
তিনি বলেন, আগামী বছর থেকে ষষ্ঠ শ্রেণির নতুন কারিকুলাম পড়ানো পাইলটিং হিসেবে শুরু করা হবে। এজন্য সারাদেশের ১০০টি স্কুলে এ কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত থাকলেও সেটি কমিয়ে ৬০টি নির্বাচন করা হয়েছে।
মন্ত্রী বলেন, সব শিক্ষার্থী ভর্তি না হওয়া পর্যন্ত নতুন কারিকুলাম পড়ানো সম্ভব নয়, এ কারণে আগামী ফেব্রুয়ারি থেকে তাদের শিক্ষাবর্ষ শুরু করা হবে। নতুন কারিকুলামে বাংলাদেশের আর্থ, সামাজিক ও ভৌগোলিক সব বিষয় যুক্ত করা হয়েছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি