২০ জুলাই ২০২৬

মার্কিন ডলার থেকে সরে চীনের পেমেন্ট সিস্টেমে যুক্ত হলো লিবিয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১২:৩৭ পিএম
মার্কিন ডলার থেকে সরে চীনের পেমেন্ট সিস্টেমে যুক্ত হলো লিবিয়া

বাংলাপ্রেস ডেস্ক:  মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমাতে চীনের আন্ত সীমান্ত অর্থ লেনদেন ব্যবস্থায় (সিআইপিএস) যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে লিবিয়া। এ লক্ষ্যে লিবিয়ার বাণিজ্যিক ব্যাংকগুলোকে চীনের ক্রস-বর্ডার ইন্টারব্যাংক পেমেন্ট সিস্টেমের (সিআইপিএস) সঙ্গে সংযুক্ত করতে সম্মত হয়েছে দুই দেশ।

খবর আনাদুলু এজেন্সি

বিবৃতিতে বলা হয়, দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে নতুন কৌশলগত অংশীদারির সূচনা এবং লিবিয়ার বাণিজ্যিক ব্যাংকগুলোকে সিআইপিএসের সঙ্গে যুক্ত করার বিষয়ে সমঝোতা হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে অর্থ স্থানান্তর আরো সহজ ও দ্রুত হবে।

চীনের কেন্দ্রীয় ব্যাংক ২০১৫ সালে সিআইপিএস চালু করে। এই ব্যবস্থার মাধ্যমে চীনা মুদ্রা ইউয়ানে আন্তর্জাতিক লেনদেন সরাসরি সম্পন্ন করা যায়।

ফলে মার্কিন ডলার বা মধ্যবর্তী ব্যাংকের ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমে।

এ ছাড়া দুই দেশ বিদ্যমান বাণিজ্যিক বাধা দূর করে পারস্পরিক বাণিজ্যের পরিমাণ বাড়ানোর বিষয়েও একমত হয়েছে। প্রাথমিকভাবে চীনে সরাসরি অর্থ পাঠানোর ব্যবস্থা চালু করা হবে, যা বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য লেনদেন সহজ করবে। এ ছাড়া চীনের ব্যাংকগুলোর মাধ্যমে সরাসরি লেটার অব ক্রেডিট (এলসি) খোলার সুযোগও তৈরি হবে বলে জানিয়েছে লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংক।

দুই পক্ষ শিগগিরই লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নেতৃত্বে একটি ব্যাংকিং প্রতিনিধিদল বেইজিং সফরের বিষয়েও সম্মত হয়েছে। সফরে লিবিয়ার বাণিজ্যিক ব্যাংকগুলোর কর্মকর্তারা অংশ নেবেন এবং চীনা ব্যাংকগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি ইলেকট্রনিক পেমেন্ট ও সরাসরি আর্থিক লেনদেন বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করবেন। সূত্র: কালের কণ্ঠ

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি