২১ জুন ২০২৬

এফবিআইর ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকাভুক্ত

মার্কিন মেডিকেয়ার জালিয়াতির পলাতক আসামী ফিলিপাইনে গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ জুন ২০২৬, ১১:০৩ পিএম
মার্কিন মেডিকেয়ার জালিয়াতির পলাতক আসামী ফিলিপাইনে গ্রেপ্তার

পলাতক হারবার্ট লিওন কিম্বল ফিলিপাইন থেকে গ্রেপ্তার

নোমান সাবিত: মার্কিন মেডিকেয়ার কর্মসূচিতে ১.২ বিলিয়ন ডলারের জালিয়াতির অভিযোগে অভিযুক্ত এক পলাতককে ফিলিপাইন থেকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হয়েছে। তিনি এফবিআইয়ের নতুন ‘মোস্ট ওয়ান্টেড ফ্রডস্টার্স’ তালিকা থেকে গ্রেপ্তার হওয়া দ্বিতীয় ব্যক্তি।
ফেডারেল কর্মকর্তারা জানান, ৬০ বছর বয়সী হারবার্ট লিওন কিম্বল প্রায় দুই বছর ধরে পলাতক থাকার পর ফিলিপাইনে গ্রেপ্তার হন।
প্রসিকিউটরদের অভিযোগ, কিম্বল এমন একটি স্বাস্থ্যসেবা জালিয়াতি চক্র পরিচালনা করতেন, যার মাধ্যমে মেডিকেয়ার কর্মসূচিতে ১.২ বিলিয়ন ডলারের বেশি ভুয়া বিল দাখিল করা হয়। এতে হাজার হাজার সুবিধাভোগী, বিশেষ করে বয়স্করা ক্ষতিগ্রস্ত হন।
কর্তৃপক্ষ জানায়, কল সেন্টারের মাধ্যমে রোগীদের চিকিৎসাগতভাবে অপ্রয়োজনীয় অর্থোপেডিক ব্রেস গ্রহণে প্রলুব্ধ করা হতো।
কিম্বল ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, স্বাস্থ্যসেবা জালিয়াতি, ওয়্যার জালিয়াতি, ডাক জালিয়াতি, মিথ্যা দাবি দাখিল এবং ঘুষ ও অবৈধ সুবিধা দেওয়াসহ একাধিক ফেডারেল অপরাধে দোষ স্বীকার করেন।
তবে ২০২৪ সালের আগস্টে সাজা ঘোষণার শুনানিতে তিনি আদালতে হাজির হননি। এরপর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং আন্তর্জাতিকভাবে তাকে খোঁজা শুরু হয়।
এফবিআই পরিচালক কাশ প্যাটেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, দুই সপ্তাহের কিছু বেশি সময়ে এটি এফবিআইয়ের তালিকাভুক্ত দ্বিতীয় ‘মোস্ট ওয়ান্টেড ফ্রডস্টার’ যাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, হারবার্ট লিওন কিম্বল ২০২৪ সাল থেকে পলাতক ছিলেন। ২০১৪ থেকে ২০১৯ সালের মধ্যে তিনি মেডিকেয়ার ব্যবস্থাকে লক্ষ্য করে ১.২ বিলিয়ন ডলারের স্বাস্থ্যসেবা জালিয়াতি চক্র পরিচালনা করেছিলেন বলে অভিযোগ রয়েছে, যার প্রধান শিকার ছিলেন বয়স্ক নাগরিকরা।
গত সপ্তাহে কর্তৃপক্ষ আরও জানায়, ওয়্যার জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে অভিযুক্ত ৪৭ বছর বয়সী সাঈদ আবদুল্লাহি এরেগকে গ্রেপ্তার করা হয়েছে। তিনিই ছিলেন এফবিআইয়ের তালিকা থেকে প্রথম গ্রেপ্তার হওয়া ব্যক্তি।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স এক্সে লিখেছেন, আমাদের বার্তা খুবই স্পষ্ট যদি আপনি আমেরিকান জনগণের সঙ্গে প্রতারণা করেন, আমরা আপনাকে খুঁজে বের করব এবং বিচারের মুখোমুখি করব।
তিনি বলেন,কিম্বল বছরের পর বছর বয়স্কদের শিকার বানিয়ে করদাতাদের এক বিলিয়ন ডলারের বেশি ক্ষতি করেছেন।
কর্তৃপক্ষ জানায়, ফিলিপাইন সরকার মার্কিন বিচার বিভাগের প্রকাশিত ‘মোস্ট ওয়ান্টেড ফ্রডস্টার্স’ তালিকার ভিত্তিতে কিম্বলকে শনাক্ত ও গ্রেপ্তারে সহায়তা করেছে।
ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ বলেন,যুক্তরাষ্ট্র ছেড়ে পালিয়ে যাওয়া মানে বিচার থেকে পালিয়ে যাওয়া নয়।
তিনি আরও বলেন, কিম্বল ভেবেছিলেন ফিলিপাইনে পালিয়ে গিয়ে তিনি জবাবদিহিতা এড়াতে পারবেন। কিন্তু সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে।

* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি