২২ এপ্রিল ২০২৬

মার্কিন ভাইস প্রেসিডেন্টের পাকিস্তান সফর ঘিরে অনিশ্চয়তা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১১:১৩ পিএম
মার্কিন ভাইস প্রেসিডেন্টের পাকিস্তান সফর ঘিরে অনিশ্চয়তা

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

বাংলাপ্রেস ডেস্ক:  ইরানের সঙ্গে আলোচনার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাকিস্তান সফর নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।  জানা গেছে, ভ্যান্সসহ মার্কিন প্রতিনিধিদলের সবাই এখনও ওয়াশিংটনে অবস্থান করছেন বলে জানা গেছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান যুদ্ধ বন্ধের লক্ষ্যে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করতে আবার পাকিস্তানে যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল। জেডি ভ্যান্সের নেতৃত্বে তারা সোমবার সন্ধ্যায় ইসলামাবাদে পৌঁছাবেন বলেও জানিয়েছিলেন ট্রাম্প।

তবে এই বিষয়ে অবগত একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনার বিষয়টি এখনো অনিশ্চিত বলে ভ্যান্স পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেননি। এমনকি মার্কিন প্রতিনিধি দলের কেউই এখনো পাকিস্তানের উদ্দ্যেশে রওনা দেননি।

সোমবার (২০ এপ্রিল) ট্রাম্প দাবি করেছেন আজই চুক্তি সই হবে, এমনকি মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদের পথে বলেও তিনি জানান। তবে একই সময়ে ইরান এখনো প্রতিনিধিদল পাঠানোর বিষয়টি নিশ্চিত করেনি। পাকিস্তান দুই পক্ষকে আনার জন্য কূটনৈতিক ও নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে, ইসলামাবাদে হাজারো নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

ট্রাম্প এক দিকে বলছেন আলোচনায় তিনি তাড়াহুড়ো করবেন না, আবার অন্যদিকে দাবি করছেন দ্রুত চুক্তি হবে এবং সেটি ২০১৫ সালের জেসিপিওএ এর চেয়েও ভালো চুক্তি হবে।

তিনি অভিযোগ করেন, ইরান প্রতিদিন প্রায় ৫০০ মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়ছে কারণ যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যকর রয়েছে। ট্রাম্প আরও স্পষ্ট করেন, ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্রের সক্ষমতা ত্যাগ করতে হবে। এ বিষয়ে কোনো ছাড় নয়। তিনি বলেন, চুক্তি না হলে যুদ্ধ পুনরায় শুরু হতে পারে। একই সঙ্গে ট্রাম্প দাবি করেন, তিনি ইরানের সর্বোচ্চ নেতাদের সঙ্গেও দেখা করতে প্রস্তুত যদি অগ্রগতি হয়।

এদিকে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার ছাড়া কোনো আলোচনায় তারা যাবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তান ও রাশিয়ার সঙ্গে ফোনালাপে বলেছেন, যুক্তরাষ্ট্রের বিরোধপূর্ণ ও অবৈধ আচরণ কূটনীতির সঙ্গে সাংঘর্ষিক। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি