১৪ মে ২০২৬

মাথায় তিন সেলাইয়ের পর সুস্থ আছেন ঋতুপর্ণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মাথায় তিন সেলাইয়ের পর সুস্থ আছেন ঋতুপর্ণা
বাংলাপ্রেস,ঢাকা: উৎসবের দিনে হঠাৎ দুঃসংবাদ। ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে বাফুফের পথে থাকার সময় মাথায় চোট পেয়েছেন ঋতুপর্ণা চাকমা। বনানীতে বিলবোর্ডের সঙ্গে আঘাত লাগলে তাকে সিএমএইচে নেয়া হয়। বাংলাদেশ দলের মিডফিল্ডারের মাথায় তিনটি সেলাই দিতে হয়েছে। প্রাথমিক চিকিৎসা নিয়েই হাসপাতাল ছেড়েছেন ঋতুপর্ণা। অ্যাম্বুলেন্সেই বাফুফেতে পৌঁছান। ফেডারেশনের আবাসিক ক্যাম্পে বিশ্রাম নিচ্ছেন। বড় কোনো ক্ষতি হয়নি চ্যাম্পিয়ন কন্যার। দেশে ফেরার পর সাবিনা-সানজিদাদের ছাদখোলা বাসে করে বাফুফেতে আনা হয়। বনানীতে পথচারী সেতুর নিচে একটি বিলবোর্ডে খোঁচা লাগে তার মাথায়। কেটে গেলে দ্রুত বাস থামিয়ে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি