৬ জুন ২০২৬

মাত্র ২২ শতাংশ ক্ষেপণাস্ত্র আছে ইরানের হাতে: ট্রাম্পের দাবি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১২:৪০ পিএম
মাত্র ২২ শতাংশ ক্ষেপণাস্ত্র আছে ইরানের হাতে: ট্রাম্পের দাবি

বাংলাপ্রেস ডেস্ক:   ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের এখনও প্রায় ২১ থেকে ২২ শতাংশ অবশিষ্ট রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেন।  

ট্রাম্প এমন এক সময়ে এ দাবি করলেন, যখন ইরান উপসাগরীয় দেশগুলো লক্ষ্য করে ডজনখানেক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে খবর পাওয়া গেছে।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তাদের এখনও সক্ষমতা রয়েছে। তাদের কাছে কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন আছে। শতাংশের হিসাবে বলতে গেলে, তাদের ক্ষেপণাস্ত্রের প্রায় ২১ বা ২২ শতাংশ এখনও অবশিষ্ট রয়েছে।’

এর আগে মে মাসে ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের মাত্র ১৮ শতাংশ অবশিষ্ট আছে। 

একই সঙ্গে তিনি বহুবার বলেছেন, ইরানের যুদ্ধ পরিচালনার সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে।

তবে তার সর্বশেষ মন্তব্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, ইরানের হাতে এখনও কিছু সামরিক সক্ষমতা ও ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে। সূত্র: দ্য ডন

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি