৩ এপ্রিল ২০২৬

মধ্যনগর প্রেস ক্লাবের সভাপতি কুতুব সম্পাদক মিঠু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মধ্যনগর প্রেস ক্লাবের সভাপতি কুতুব সম্পাদক মিঠু
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর প্রেসক্লাবের ১৫ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এক বছর মেয়াদি গঠিত এ কমিটিতে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার উপজেলা প্রতিনিধি কুতুব উদ্দিন তালুকদারকে সভাপতি ও দৈনিক যায়যাদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. মিঠু মিয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা সদরের আব্দুল আওয়াল সুপার মার্কেটে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্ব সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, সাংগঠনিক সম্পাদক আশাফুল ইসলাম হিল্লোল (দৈনিক সাকালের শিরোনাম), অর্থ বিষয়ক সম্পাদক আতাউর রহমান বাশার (দৈনিক বাংলার প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক অনুপ তালুকদার (দৈনিক সিলেটের সমচার), দপ্তর সম্পাদক কৃপেশ চন্দ্র সরকার রিংকু (দৈনিক ব্রহ্মপুত্র), সম্মানিত সদস্য এম এ মান্নান (নিউজ টেন) হাফিজুর রহমান চয়ন (দৈনিক জাগ্রত সিলেট), সম্মানিত সদস্য মো. সাইফউল্লাহ (দৈনিক সংবাদ) মো. ইমাম হোসেন (দৈনিক ভোরের ডাক) ও সম্মানিত সদস্য নুর রহামন তুষার (দৈনিক তৃতীয় মাত্রা) আব্দুর রব সজল (দৈনিক শুভ প্রতিদিন) বিদ্যুত কান্তি সরকার (দৈনিক সুনামগঞ্জের সময়) মো. রাজু ভূঁইয়া (দৈনিক ভোরের পাতা)। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি