২১ জুলাই ২০২৬

মধ্যনগরে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১২:৪২ পিএম
মধ্যনগরে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি :  সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার হাওরাঞ্চলের শিক্ষার্থীদের বর্ষা মৌসুমে নিরাপদে ও নির্বিঘ্নে বিদ্যালয়ে যাতায়াত নিশ্চিত করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (২১ জুলাই) সকালে সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের অর্থায়নে মধ্যনগর উপজেলার ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নৌকা বিতরণ করা হয়।

জানাযায়, মধ্যনগর উপজেলার দুর্গম ও হাওরবেষ্টিত ১৬টি বিদ্যালয়কে এই নৌকার আওতায় আনা হয়েছে। বিদ্যালয়গুলো হলো খালিশাকান্দা, কামাউড়া, সালিয়ানী, জালালপুর, ইটাউরী, গলইখালী, দুগনই, বলরামপুর, মাছুয়াকান্দা, দৌলতপুর, সাতুর, চাপাইতি, আলমপুর, মোহাম্মদ আলীপুর, বীরসিংহপাড়া এবং আটাইশা মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব নৌকা সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক ও প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে নৌকা হস্তান্তর করেন মধ্যনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন। এ সময় সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার। সহ সরকারী কর্মকর্তা সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আবুল বাশার বলেন, বর্ষা মৌসুমে হাওরাঞ্চলের অধিকাংশ শিক্ষার্থীর বিদ্যালয়ে যাতায়াতের একমাত্র মাধ্যম হলো নৌকা। প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক সময় শিশুরা বিদ্যালয়ে আসতে পারে না। এই নৌকা বিতরণের ফলে কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত যেমন নিরাপদ হবে, তেমনি তাদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নৌকা বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রমা রঞ্জন সরকার, সংশ্লিষ্ট প্রকল্পের সভাপতি ও শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. রাশিদ আলমসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি