৩ এপ্রিল ২০২৬

মধ্যনগরে ১৯ বোতল ভারতীয় মদসহ ২ মাদক ব্যবসায়ী আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মধ্যনগরে ১৯ বোতল ভারতীয় মদসহ ২ মাদক ব্যবসায়ী আটক
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে ১৯ বোতল ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে উপজেলার বংশিকুন্ডা উত্তর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের শামীম মিয়ার স'মিলের পাশের একটি নির্জন স্থান থেকে তাদেরকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীরা হলেন, ওই ইউনিয়নের আন্তরপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে স্বপন মিয়া (৩২) ও একই গ্রামের আব্দুল কাদিরের ছেলে লাখাব মিয়া (২২)। শনিবার সকালে মধ্যনগর থানার ওসি মো. জাহিদুল হক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। ওসি জানান, আটককৃত ওই দুই মাদককারবারি বেশ কিছু দিন যাবত তারা গোপনে এলাকায় ভারতীয় মদ, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। পুলিশও তাদেরকে মালসহ ধরার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করতে থাকে। এ অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তারা ভারতীয় মদের একটি চালান এনে রাজেন্দ্রপুর এলাকার শামীম মিয়ার স'মিলের পাশের একটি নির্জন স্থানে অবস্থান নিয়ে সেখান থেকেই তারা ওইসব মদ বিক্রি করছিল। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে ওই রাত সোয়া তিনটার দিকে অভিযান চালিয়ে অফিসার চয়েজ নামক ব্র্যান্ডের ১৯ বোতল ভারতীয় মদসহ মাদককারবারি স্বপন মিয়া ও লাখাব মিয়াকে আটক করতে সক্ষম হয়। ওসি আরো জানান, আটককৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদেরকে জেল- হাজতে পাঠানো হবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি