মধ্যনগরে বিষধর সাপের কামড়ে নিহত এক নারী
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে বিষধর সাপের কামড়ে পোশাকের মা (৭০) নামে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। বুধবার রাত ৮টার দিকে উপজেলার মাছুয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। স্বজনরা দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।
নিহত পোশাকের মা মাছুয়াকান্দা গ্রামের সোনা মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে বাড়ির বারান্দায় বসেছিলেন পোশাকের মা। হঠাৎ বিদ্যুৎ চলে গেলে তিনি বারান্দা থেকে ঘরের ভেতরে যাওয়ার সময় অন্ধকারে একটি বিষধর সাপের কবলে পড়েন। সাপটি তাকে কামড় দিলে তিনি চিৎকার করে ওঠেন।
তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা ও পাশ্ববর্তীরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন।
ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাঈম জোবায়ের বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃদ্ধার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রুহিয়ায় নতুন কুঁড়ি রেজিস্ট্রেশন ও প্রাইম মিনিস্টার গোল্ড কাপ স্পোর্টস নিয়ে মতবিনিময় সভা
সঙ্গীত একাডেমি