২৭ নভেম্বর ২০২৬

মধ্যপ্রাচ্যে সেনা পাঠাচ্ছে না দক্ষিণ কোরিয়া: ইরান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪২ পিএম
মধ্যপ্রাচ্যে সেনা পাঠাচ্ছে না দক্ষিণ কোরিয়া: ইরান

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:  মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে হস্তক্ষেপ বা অংশগ্রহণের কোনো পরিকল্পনা নেই দক্ষিণ কোরিয়ার। এমনকি ওই অঞ্চলে কোনো সেনাও পাঠাবে না সিউল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির দক্ষিণ কোরিয়ায় অবস্থিত দূতাবাস।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউনের টেলিফোনে কথোপকথনের পর এ তথ্য জানানো হয়।

সিউলে অবস্থিত ইরানি দূতাবাসের এক্সে দেওয়া পোস্টে বলা হয়, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, ফোনালাপে আরাগচি মধ্যপ্রাচ্যে বিদেশি সামরিক বাহিনীর উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এ ধরনের উপস্থিতি শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সহায়ক হওয়ার পরিবর্তে উত্তেজনা বাড়াবে এবং সংঘাতের পরিধি আরও বিস্তৃত করবে।

এ সময় দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার প্রতি তার দেশের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

ইরানি দূতাবাসের ভাষ্য অনুযায়ী, চো হিউন তার ইরানি প্রতিপক্ষকে আশ্বস্ত করে বলেন, ‘যুদ্ধে হস্তক্ষেপ বা অংশগ্রহণের কোনো ইচ্ছা দক্ষিণ কোরিয়ার নেই। ওই অঞ্চলে সেনা মোতায়েনেরও কোনো পরিকল্পনা নেই।’

দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর এই ফোনালাপে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি এবং সংঘাতের বিস্তার ঠেকাতে বিদেশি সামরিক উপস্থিতির প্রভাব নিয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়। সূত্র: আল জাজিরা
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি