১৮ জুলাই ২০২৬

মধ্যপ্রাচ্যের ৪ দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৩:২১ পিএম
মধ্যপ্রাচ্যের ৪ দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

বাংলাপ্রেস ডেস্ক: জর্ডান, কুয়েত, বাহরাইন ও সৌদি আরবে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এতে এসব দেশে থাকা যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি, রাডার ব্যবস্থা, অস্ত্রের ডিপো ও যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে তেহরান।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, বাহরাইনের প্রধান ‘প্রধান এআই সেন্টার’ ও যুক্তরাষ্ট্রের ড্রোন ভেসেল ডিপো ধ্বংস করা হয়েছে। এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইরানে মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়।

বিবৃতিতে বলা হয়, শুক্রবার রাতে মার্কিন সামরিক বাহিনী ইরানের বেশ কয়েকটি সেতুতে হামলা চালিয়ে বেশ কয়েকজন বেসামরিক নাগরিককে হত্যা করেছে, যা যুদ্ধাপরাধের শামিল।

সৌদি আরবে একটি মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, শনিবার এ হামলা চালানো হয়, যা প্রায় চার মাসের মধ্যে উপসাগরীয় দেশটিতে তেহরানের প্রথম সরাসরি হামলা।

কুয়েত, জর্ডান ও বাহরাইন জানিয়েছে, তারা ইরানের বেশ কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। অন্যদিকে কাতার বলেছে যে তাদের সশস্ত্র বাহিনী বেশ কয়েকটি বিমান হামলা ব্যর্থ করে দিয়েছে।

শনিবার জর্ডানের সশস্ত্র বাহিনী জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো ভোররাতে দেশটিকে লক্ষ্য করে ছোড়া ১০টি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। দেশটির সেনাবাহিনী জানায়, এতে কোনো হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়নি।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি