৭ জুলাই ২০২৬

মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০১:২১ পিএম
মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

গিয়াস রনি নোয়াখালী প্রতিনিধি:   নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপে মাছ ধরতে গিয়ে নদীর পানিতে ডুবে মোহাম্মদ মিলন (৫২) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
সোমবার (৬ জুলাই) বিকেলে নিঝুমদ্বীপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সি গ্রামসংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিলন নিঝুমদ্বীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোল্লা গ্রামের আব্দুল বারেকের ছেলে।  
স্থানীয়রা জানায়, দুপুর ১টার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মেঘনা শাখা নদীর পাড়ে ঠেলা জাল নিয়ে নদীতে মাছ ধরতে নদীতে নামেন মিলনসহ আরো কয়েকজন জেলে। মাছ ধরার একপর্যায়ে অসাবধানতাবশত মিলন নদীর পানিতে তলিয়ে যান। কাছাকাছি থাকা অন্য জেলেরা প্রথমে বিষয়টি বুঝতে পারেননি। পরে পানির ওপর তার জাল ভাসতে দেখে সন্দেহ হলে তারা খোঁজাখুঁজি শুরু করেন।
 প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যা পৌনে ৭টার দিকে নদীর পানি কিছুটা কমে এলে মিলনের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি